Wednesday, June 10, 2026
Live

চীনের অর্থনীতিতে গতি বাড়াচ্ছে করপোরেট আয়, নেতৃত্বে প্রযুক্তিখাত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের অর্থনীতিতে গতি বাড়াচ্ছে করপোরেট আয়, নেতৃত্বে প্রযুক্তিখাত

চীনের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ২০২৫ সালের বার্ষিক আর্থিক ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে প্রযুক্তিনির্ভর আয় প্রবৃদ্ধি এখন দেশের অর্থনীতির একটি শক্তিশালী নতুন চালিকাশক্তি হয়ে উঠছে।

ডেটা প্রদানকারী উইন্ড-এর তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ১২শর’ বেশি প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ৯০ শতাংশই লাভজনক অবস্থানে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং টেলিযোগাযোগসহ উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান বিশেষভাবে এগিয়ে রয়েছে, যা তাদের উদ্ভাবন প্রচেষ্টার সফলতার প্রতিফলন।

শীর্ষ চিপ নির্মাতা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন ২০২৫ সালে ৬৭ দশমিক ৩২ বিলিয়ন ইউয়ান আয়ের রেকর্ড গড়েছে, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৪৯ শতাংশ বেশি। তাদের নিট মুনাফাও তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

কৃত্ত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাতা ক্যাম্ব্রিকন টেকনোলোজিস প্রথমবারের মতো প্রায় ২ দশমিক ০৬ বিলিয়ন ইউয়ান বার্ষিক মুনাফা অর্জন করেছে, যেখানে তাদের আয় চারগুণ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি কোম্পানিগুলোর এমন শক্তিশালী পারফরম্যান্সের পেছনে রয়েছে দ্রুত বর্ধনশীল এআই শিল্পকে কাজে লাগানোর সক্ষমতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে দ্রুত বাণিজ্যিকীকরণ করার দক্ষতা। এর ফলে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

ঐশী/লুৎফর

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.