Wednesday, June 10, 2026
Live

চীনের ইভি আমদানি বাড়াতে শুল্ক কোটা দেবে কানাডা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ইভি আমদানি বাড়াতে শুল্ক কোটা দেবে কানাডা
জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৈদ্যুতিক গাড়ির আমদানি বাড়াতে প্রতি বছর চীনে তৈরি ৪৯ হাজার গাড়ির শুল্ক সুবিধা দেবে কানাডা। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এটি কানাডার পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ। কর্মকর্তা আরও জানান, এই কোটা অনুযায়ী আমদানি করা গাড়িতে ৬ দশমিক ১ শতাংশ শুল্ক দেওয়া হবে এবং অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক লাগবে না। এই শুল্ক কোটা প্রতিবছর বাড়ানো হবে বলেও জানানো হয়। চীন আশা করছে, দুই দেশ ইভি খাতসহ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য ন্যায়সঙ্গত, স্থিতিশীল ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সম্প্রতি চীন ও কানাডার মধ্যে কৃষি, ইভি, স্টিল ও অ্যালুমিনিয়াম, সামুদ্রিক ও আংশিক পণ্য নিয়ে ঘনিষ্ঠ আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশ সরাসরি ফ্লাইট বাড়ানো, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং কৃষি পণ্যের পরীক্ষা-নিরীক্ষা নিয়েও সমঝোতায় পৌঁছেছে। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.