Wednesday, June 10, 2026
Live

চীনের উচ্চপ্রযুক্তির শিল্প দেখে মুগ্ধ পাকিস্তানের প্রেসিডেন্ট

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের উচ্চপ্রযুক্তির শিল্প দেখে মুগ্ধ পাকিস্তানের প্রেসিডেন্ট

এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উচ্চপ্রযুক্তির শিল্প ও আধুনিক যন্ত্রপাতি দেখে প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। রোববার তিনি মধ্য চীনের ছাংশায় সানি হেভি ইন্ডাস্ট্রি কারখানা পরিদর্শন করেন।

২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে আসা জারদারির প্রথম গন্তব্য ছিল হুনান প্রদেশ এবং পরবর্তী গন্তব্য দক্ষিণ চীনের হাইনান।

কারখানা পরিদর্শনের সময় স্বয়ংক্রিয় কাউন্টারব্যালেন্সড ফর্কলিফটসহ বিভিন্ন আধুনিক শিল্পযন্ত্র দেখে প্রেসিডেন্ট জারদারি বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন, ‘এ ধরনের প্রতিষ্ঠানকে এখনও পাকিস্তানে কেন আমন্ত্রণ জানানো হয়নি?’

তিনি আরও বলেন, চীনা কোম্পানিগুলো পাকিস্তানে এসে শিল্প স্থাপন করলে তা আঞ্চলিক বাণিজ্যের জন্য বড় সুযোগ সৃষ্টি করতে পারে। ভৌগোলিক অবস্থান, পানিসম্পদ এবং প্রতিবেশী দেশগুলোর কাছাকাছি থাকার কারণে পাকিস্তানকে তিনি সম্ভাবনাময় শিল্পকেন্দ্র হিসেবে উল্লেখ করেন।

চীনের উচ্চপ্রযুক্তি যন্ত্রপাতি ও শিল্প উদ্ভাবনের প্রশংসা করে জারদারি বলেন, ‘এটাই চীনের সাফল্যের রহস্য।’

ছাংশায় অবস্থানকালে হুনান টি গ্রুপ পরিদর্শন করেন জারদারি। সেখানে চা প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন খাতে চীন-পাকিস্তান সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তিনি চীনা প্রতিষ্ঠানটিকে পাকিস্তানে চা চাষ ও রপ্তানিতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.