Wednesday, June 10, 2026
Live

চীনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রীর বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রীর বৈঠক
ডিসেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: পারস্পরিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক উন্নয়ন এগিয়ে নেওয়া এবং চীন–মালয়েশিয়া সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বেইজিং কুয়ালালামপুরের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সোমবার বেইজিংয়ে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী ও ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি—ডিএপি’র মহাসচিব অ্যান্থনি লোক সিউ ফুকের নেতৃত্বে মালয়েশিয়ান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। বৈঠকে লি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলতি বছরের শুরু থেকে দু’বার সাক্ষাৎ করেছেন, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এ সময় তিনি সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে নির্ধারিত দিকনির্দেশনাও তুলে ধরেন। লোক সিউ ফুক বলেন, মালয়েশিয়া চীনের সঙ্গে আন্তঃদলীয় বিনিময় জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন ত্বরান্বিত করতে আগ্রহী। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.