জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের উৎপাদন খাতে বুদ্ধিমান (ইন্টেলিজেন্ট) আপগ্রেড উল্লেখযোগ্যভাবে গতিশীল হয়েছে। কর প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটির উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্মার্ট সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি সংগ্রহে ব্যাপক বিনিয়োগ করেছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর স্বয়ংক্রিয় ও ডিজিটাল সরঞ্জাম সংগ্রহে ব্যয় বছরে ১০ শতাংশেরও বেশি বেড়েছে।
এই প্রবণতার ফলে স্মার্ট সরঞ্জাম উৎপাদন শিল্পের বিক্রয় রাজস্ব বছরওয়ারী ২৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর মধ্যে শিল্প রোবট উৎপাদনে বিক্রি বেড়েছে ১৭ দশমিক ৪ শতাংশ। বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত রোবট উৎপাদনও বেড়েছে ৪২ দশমিক ১ শতাংশ।
একই সঙ্গে ২০২৫ সালে ডিজিটাল পণ্য উৎপাদন খাতে বিক্রি রাজস্ব বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ।
২০২৫ সালে পরিবেশগত ব্যবস্থাপনা পরিষেবায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় বছরে ৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে। একই সঙ্গে মোট উৎপাদন বিক্রয় রাজস্বে উচ্চ-শক্তি-ব্যবহারকারী শিল্পের অংশ আগের বছরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমেছে, যা শিল্প কাঠামোর ধারাবাহিক অপ্টিমাইজেশনকে নির্দেশ করে।
নতুন জ্বালানি যানবাহন উৎপাদন খাতে বিক্রয় রাজস্ব বেড়েছে ১৪.৩ শতাংশ এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে বৃদ্ধি হয়েছে ২৫.১ শতাংশ।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
চীনের উৎপাদন খাতে ইন্টেলিজেন্ট আপগ্রেডে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.