Wednesday, June 10, 2026
Live

চীনের ওয়েইফাংয়ে শুরু হলো ৪৩তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, ৫৭ দেশের অংশগ্রহণ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ওয়েইফাংয়ে শুরু হলো ৪৩তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, ৫৭ দেশের অংশগ্রহণ

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শানতোং প্রদেশের ওয়েইফাং শহরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে ৪৩তম ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। শনিবার এই বর্ণিল উৎসবের উদ্বোধন করা হয়।

ওয়েইফাংকে বলা হয় 'বিশ্বের ঘুড়ির রাজধানী'। ঘুড়ি তৈরির দীর্ঘ ইতিহাস আর চমৎকার কারুশৈলির জন্য শহরটি বিশ্বজুড়ে পরিচিত। ১৯৪৪ সাল থেকে নিয়মিত এই ঘুড়ি উৎসবের আয়োজন করে আসছে শহরটি। এবারের আয়োজনে বিশ্বের ৫৭টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরা অংশ নিয়েছেন।

উৎসবের আকাশ যেন এক অন্যরকম ক্যানভাসে পরিণত হয়েছে। দেশ-বিদেশের বৈচিত্র্যময় নকশার প্রায় ২ হাজার ৩০০টিরও বেশি ঘুড়ি নীল আকাশে উড়তে দেখা যায়। রঙবেরঙের এই ঘুড়িগুলো দর্শকদের মুগ্ধ করছে।

এবারের উৎসবে মোট ৫৬টি ইভেন্ট বা কর্মসূচি রয়েছে। এর মধ্যে অন্যতম আকর্ষণ হলো ২২তম বিশ্ব ঘুড়ি চ্যাম্পিয়নশিপ। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বাণিজ্যিক মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.