Wednesday, June 10, 2026
Live

চীনের কয়লা উৎপাদনে আধুনিক প্রযুক্তির জয়জয়কার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের কয়লা উৎপাদনে আধুনিক প্রযুক্তির জয়জয়কার

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৫ সালের শেষ নাগাদ চীনের কয়লা উৎপাদন সক্ষমতার ৬৫ শতাংশেরও বেশি অংশে স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হয়েছে। দেশটির জাতীয় কয়লা সংস্থার সাম্প্রতিক তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত চীনে মোট ১ হাজার ৬৬টি কয়লা খনিতে বুদ্ধিমান ব্যবস্থা চালু হয়েছে।

শুধু তাই নয়, দেশজুড়ে স্বয়ংক্রিয় খনন ট্রাকের সংখ্যা ৪ ছাড়িয়ে গেছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি নির্দেশ করে। প্রাথমিক পরীক্ষামূলক প্রকল্প থেকে বেরিয়ে এসে এখন এই প্রযুক্তি বড় আকারে বাস্তবায়িত হচ্ছে।

স্মার্ট মাইনিং প্রযুক্তির দ্রুত প্রসারের পেছনে রয়েছে দেশের নিজস্ব উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি উৎপাদনের সক্ষমতা। বেইজিংয়ে সম্প্রতি চালু হওয়া একটি ভূগর্ভস্থ ইন্টারনেট অব থিংস ভিত্তিক নির্ভুল অবস্থান নির্ধারণ ও ব্যবস্থাপনা ব্যবস্থা শ্রমিক, অবস্থান কার্ড এবং কার্যক্ষেত্রকে সংযুক্ত করছে। একই সঙ্গে এটি স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধাও দিচ্ছে।

প্রযুক্তিটি সম্পূর্ণ দেশীয়ভাবে উন্নত করা হয়েছে এবং এরই মধ্যে কয়লা খনি ও কয়লা প্রস্তুতকরণ কারখানায় ব্যবহার শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থির অবস্থায় এই সিস্টেমের অবস্থান নির্ধারণে ত্রুটি ২০ সেন্টিমিটারেরও কম এবং চলমান অবস্থায়ও এর নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে উচ্চ। একটি ডিভাইস প্রায় ৮০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত কভার করতে সক্ষম।

চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১–২০২৫) শুরুর পর থেকে স্মার্ট মাইনিং খাতে মোট বিনিয়োগ ১০৭ দশমিক ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এর ফলে ঐতিহ্যবাহী খনন পদ্ধতি থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় দ্রুত রূপান্তর ঘটছে।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.