Wednesday, June 10, 2026
Live

চীনের কুয়াংতোং ও এপেক দেশগুলোর বাণিজ্য ৬ দশমিক ১৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়ালো

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের কুয়াংতোং ও এপেক দেশগুলোর বাণিজ্য ৬ দশমিক ১৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়ালো
ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশ এবং অন্যান্য এপেক অর্থনীতির মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ১৬ ট্রিলিয়ন ইউয়ান। বিগত বছরের তুলনায় এটি ৩ দশমিক ৩ শতাংশ বেশি। চীনের কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের কুয়াংতোং শাখা শুক্রবার এই তথ্য জানিয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত একবছরে রপ্তানি পরিমাণ ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৩ দশমিক ৮২ ট্রিলিয়ন ইউয়ান। অন্যদিকে আমদানির পরিমাণ পৌঁছেছে ২ দশমিক ৩৪ ট্রিলিয়ন ইউয়ানে, যা ৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, যুক্তরাষ্ট্র এবং চীনের তাইওয়ান অঞ্চল ছিল এপেকভুক্ত অর্থনীতিগুলোর মধ্যে কুয়াংতোং প্রদেশের শীর্ষ তিনটি বাণিজ্যিক অংশীদার। সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সঙ্গে কুয়াংতোংয়ের বাণিজ্যের পরিমাণ ছিল যথাক্রমে ১.২৮ ট্রিলিয়ন ইউয়ান, ৯৪৫ বিলিয়ন ইউয়ান এবং ৮৩৩ বিলিয়ন ইউয়ান। এই তিন অংশীদারের সঙ্গে বাণিজ্যরে পরিমাণ এপেকভুক্ত অর্থনীতির সঙ্গে কুয়াংতোং প্রদেশের মোট বাণিজ্যের প্রায় অর্ধেক জুড়ে রয়েছে। এই সময়ে যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্যের রপ্তানি ৬ শতাংশ বেড়ে ২ দশমিক ৬২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা মোট রপ্তানির ৬৮ দশমিক ৭ শতাংশ। এই ধরনের পণ্যের আমদানি ১৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৭২ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। যা মোট আমদানির ৭৩ দশমিক ২ শতাংশ। রাসেল/ আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.