Wednesday, June 10, 2026
Live

চীনের কোয়ান্টাম কম্পিউটারে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
(ফাইল ছবি)

চীনের তৈরি তৃতীয় প্রজন্মের সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার অরিজিন উখং-এ প্রাথমিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটিং সক্ষমতা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে চীনের নিজস্ব কোয়ান্টাম কম্পিউটিং শক্তি ‘ব্যবহারযোগ্য’ ধাপ থেকে ‘ব্যবহারবান্ধব’ পর্যায়ে পৌঁছানোর গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। পূর্ব চীনের আনহুই প্রাদেশিক কোয়ান্টাম কম্পিউটিং চিপসের প্রধান গবেষণাগার এই অগ্রগতির ঘোষণা দিয়েছে।

গবেষণাগারের পরিচালক কুয়ো কুয়োপিং বলেন, কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ভবিষ্যৎ কম্পিউটিং বিপ্লবের গুরুত্বপূর্ণ দিক। এই সমন্বয় সহজ করতে গবেষণা দল কয়েকটি কোয়ান্টাম–এআই টুল চালু করেছে। এর মধ্যে রয়েছে অরিজিন ব্রেইন নামের একটি কোয়ান্টাম জ্ঞানভিত্তিক বড় মডেল এবং কিউপান্ডা-৩ রানটাইম এমসিপি সেবা।

‘অরিজিন ব্রেইন’ মূলত কোয়ান্টাম কম্পিউটিং গবেষক, শিক্ষক ও ডেভেলপারদের জন্য তৈরি। এটি দ্রুত ও নির্ভুল বুদ্ধিবৃত্তিক তথ্যসেবা দেবে। কিউপান্ডা-৩ রানটাইম এমসিপি সিস্টেম ব্যবহারকারীদের স্বাভাবিক ভাষায় নির্দেশ দিয়ে কোয়ান্টাম কম্পিউটিং কাজ জমা দেওয়ার সুযোগ দেবে।

৭২-কিউবিটের অরিজিন উখং একটি প্রোগ্রামযোগ্য সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার। ২০২৪ সালের জানুয়ারিতে চালুর পর থেকে এটি বিশ্বের ১৬৩টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীদের কাছ থেকে চার কোটি ৭০ লাখের বেশি ভিজিট পেয়ে কোয়ান্টাম কম্পিউটিং সেবা দিয়েছে।

চীনা গবেষকরা এখন বিদ্যুৎ, অর্থনীতি ও শিল্পখাতসহ বিভিন্ন ক্ষেত্রে কোয়ান্টাম–এআই সমন্বিত অ্যালগরিদম ব্যবহারের সম্ভাবনা নিয়ে কাজ করছেন।

ফয়সল/সাকিব

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.