Wednesday, June 10, 2026
Live

চীনের গাড়ি খাতে নভেম্বরে রেকর্ড

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের গাড়ি খাতে নভেম্বরে রেকর্ড
ডিসেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে নভেম্বর মাসে অটোমোবাইল উৎপাদন ও বিক্রি শক্তিশালী গতি বজায় রেখেছে। চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিএএএম)-এর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ সময় গাড়ির সরবরাহ ছিল স্থিতিশীল, আর উৎপাদন-বিক্রি দুটোই বেড়েছে। তথ্যানুযায়ী, নভেম্বরে চীনের গাড়ি উৎপাদন প্রথমবারের মতো ৩৫ লাখ ইউনিট ছাড়িয়েছে—যা চীনের অটোমোটিভ ইতিহাসে নতুন রেকর্ড। এ বছরের প্রথম ১১ মাসে গাড়ি উৎপাদন ও বিক্রি ৩ কোটি ১০ লাখ ইউনিট অতিক্রম করেছে, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। জানুয়ারি থেকে নভেম্বর—এই সময়ে নতুন শক্তিচালিত যানবাহন উৎপাদন ও বিক্রি প্রায় দেড় কোটি ইউনিটে পৌঁছেছে। একই সময়ে চীন রপ্তানি করেছে ২৩ লাখ ১৫ হাজার নতুন জ্বালানির গাড়ি। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.