Wednesday, June 10, 2026
Live

চীনের গাড়ি রফতানিতে প্রধান চালিকাশক্তি হয়ে উঠছে নতুন জ্বালানি যান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের গাড়ি রফতানিতে প্রধান চালিকাশক্তি হয়ে উঠছে নতুন জ্বালানি যান

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গাড়ি রফতানিতে নতুন জ্বালানি চালিত যান বা নিউ এনার্জি ভেহিকল -এনইভি এখন প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের সম্প্রতি প্রকাশিত তথ্যে এই প্রবণতা স্পষ্টভাবে উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম দুই মাসে চীন মোট ১৩ লাখ ৫০ হাজার যানবাহন রফতানি করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে এনইভি খাত। জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে এনইভি রফতানি দাঁড়িয়েছে ৫ লাখ ৮৩ হাজার ইউনিটে, যা বছরওয়ারি হিসেবে ১১০ শতাংশ বৃদ্ধি এবং মোট রফতানির ৪০ শতাংশেরও বেশি।

এদিকে কাস্টমস তথ্য অনুযায়ী, নিংবো শহর থেকে চলতি বছরের প্রথম দুই মাসে ৬ দশমিক ৮২ বিলিয়ন ইউয়ান মূল্যের এনইভি রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় তিন গুণেরও বেশি বৃদ্ধি। চেচিয়াং প্রদেশ থেকে মোট ৯৮ হাজার ইউনিট এনইভি রফতানি হয়েছে, যা ৯৮.৪ শতাংশ বেশি এবং বিশ্বের ১২৫টি দেশ ও অঞ্চলে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি ও বৈশ্বিক চাহিদা বৃদ্ধির কারণে চীনের এনইভি খাত ভবিষ্যতে আন্তর্জাতিক অটোমোবাইল বাজারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজাদ/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.