Wednesday, June 10, 2026
Live

চীনের চলচ্চিত্র শিল্পের বাজার ৮১৭ বিলিয়ন ইউয়ান ছাড়াল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের চলচ্চিত্র শিল্পের বাজার ৮১৭ বিলিয়ন ইউয়ান ছাড়াল
জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের চলচ্চিত্র শিল্পের মোট উৎপাদন মূল্য ৮১৭ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে বলে জানিয়েছে চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন। সংস্থাটির তথ্য অনুযায়ী, সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম থেকে আরও ৩৩৯ দশমিক ১ বিলিয়ন ইউয়ান পরোক্ষ মূল্য সৃষ্টি হয়েছে। চীনের চলচ্চিত্র শিল্প এখন শুধু প্রেক্ষাগৃহকেন্দ্রিক নয়; বরং ভোগ্যপণ্য, পর্যটন এবং সৃজনশীল শিল্পেও এর প্রভাব পড়ছে। ২০২৬ সালের বসন্ত উৎসব উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো এই সাংস্কৃতিক প্রভাবের স্পষ্ট উদাহরণ। ৯ দিনের ছুটিকে ঘিরে বিভিন্ন বয়স ও রুচির দর্শকদের জন্য নানান ঘরানার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস’ চলচ্চিত্রটি উসিয়া বা চীনা মার্শাল আর্টের প্রাচীন একটি ঘরানাকে নতুনভাবে তুলে ধরেছে। আগের গতি ধরে রেখেছে ‘পেগাসাস ৩’। এবং ‘বুনি বিয়ার্স: দ্য হিডেন প্রোটেক্টর’। ২০২৫ সালের গ্রীষ্মে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন চলচ্চিত্র ‘নোবডি’ চীনের বক্স অফিসে সর্বোচ্চ আয় করা ২ডি অ্যানিমেশন। এই চলচ্চিত্রের গল্প ও চরিত্রকে ঘিরে ৮০০টির বেশি লাইসেন্সপ্রাপ্ত পণ্য এবং ৪০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতা গড়ে ওঠে। ছবিটির ভিজ্যুয়াল অনুপ্রেরণা এসেছে শানসি প্রদেশের ঐতিহাসিক স্থাপত্য থেকে। মুক্তির পর ওই অঞ্চলের বিভিন্ন স্থাপনাকে ঘিরে পর্যটন রুট চালু হয়েছে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.