ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় চিকিৎসা বীমার ওষুধ তালিকার হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে বাণিজ্যিক বীমার উদ্ভাবনী ওষুধের তালিকাও। রোববার জাতীয় স্বাস্থ্যবীমা নিরাপত্তা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন তালিকায় মোট ১১৪টি ওষুধ যুক্ত হয়েছে, যার মধ্যে ৫০টিই উদ্ভাবনী ওষুধ। বিশেষ করে বড় রোগ, বিরল রোগ এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ এবার প্রথমবারের মতো বেসিক মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় এসেছে।
এদিকে বাণিজ্যিক বীমার উদ্ভাবনী ওষুধ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১৯টি ওষুধ। এগুলো ক্যানসার, বিরল রোগ ও আলঝেইমারের মতো জটিল অসুস্থতার চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখবে।
টানা আট বছর ধরে নিয়মিতভাবে ওষুধ তালিকা হালনাগাদ করছে চীনের স্বাস্থ্যবীমা কর্তৃপক্ষ। নতুন সংযোজনের ফলে তালিকাভুক্ত ওষুধের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৫৩টি।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিনহুয়া
চীনের জাতীয় চিকিৎসা বীমা তালিকায় যুক্ত হলো নতুন ১১৪ ওষুধ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.