Wednesday, June 10, 2026
Live

চীনের তাইওয়ানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের তাইওয়ানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানের ইয়িলান কাউন্টির উপকূলবর্তী জলসীমায় শনিবার বেইজিং সময় রাত ১১টা ৫ মিনিটে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬০ কিলোমিটার গভীরে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাইপে থেকে চায়না মিডিয়া গ্রুপের প্রতিবেদক জানান, ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়। দ্বীপটির তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের পর দুজন আটকে পড়ার খবর পাওয়া গেছে এবং তাদের উদ্ধারে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.