ডিসেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কেন্দ্রীয় সরকার ২০১৮ সালের পর থেকে স্বাস্থ্যসুরক্ষায় মোট ৩ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে, যা চীনব্যাপী ১৮ বিলিয়নেরও বেশি চিকিৎসা-খরচে সহায়তা করেছে। বুধবার এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্যসুরক্ষা প্রশাসন।
শহর ও গ্রামের নাগরিকদের জন্য মৌলিক স্বাস্থ্যবিমা সুবিধায় ২ দশমিক ৮৭ ট্রিলিয়ন ইউয়ান ভর্তুকি বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালে এ জন্য প্রতি ব্যক্তির বিমা বাবদ ১,১০০ ইউয়ান বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৭০০ ইউয়ান সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, বাকি অংশ ব্যক্তি নিজে প্রদান করবে।
২০১৮–২০২৫ সালের মধ্যে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য ২৩৭ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে। ২০২৪ সালে এ তহবিল ৭ কোটি ৯১ লাখ ৬০ হাজার মানুষকে মৌলিক স্বাস্থ্যবিমায় অন্তর্ভুক্ত করেছে এবং প্রায় ২০ কোটিবার চিকিৎসা সহায়তা প্রদান করেছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
চীনের নাগরিক স্বাস্থ্যসেবায় সুবিধা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.