Wednesday, June 10, 2026
Live

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নববর্ষ-২০২৬ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নববর্ষ-২০২৬ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে ২০২৬ সালের নববর্ষের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। চীনে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও চীনের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিসহ প্রায় ৫০০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর ভাষণে বলেন, ২০২৫ সালে চীনের কূটনীতি সর্বদাই মানবতার সঠিক পথে এগিয়ে চলেছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে আমরা জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ স্মরণসভার আয়োজন করেছি এবং শান্তি ও ন্যায়বিচারের জোরালো বার্তা দিয়েছি। আমরা স্পষ্টভাবে একতরফা সুরক্ষাবাদের বিরোধিতা করি এবং বলিষ্ঠভাবে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করি। আমরা সক্রিয়ভাবে উত্তপ্ত ইস্যু সমাধানের জন্য যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমন এবং বাইরের লক্ষণ ও মূল কারণ উভয়ই সমাধানের উপায় খোঁজার প্রচেষ্টা চালাই। ওয়াং ই বলেন, নতুন বছরে চীন বিশ্বের সকল প্রগতিশীল শক্তির সাথে যৌথভাবে মানবজাতির ভবিষ্যত্ এবং জনগণের কল্যাণকে বিবেচনা করে শান্তি ও আইনের শাসনকে রক্ষা করতে, উন্মুক্ততা ও উন্নয়ন ত্বরান্বিত করতে, সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে, সমঝোতা ও মৈত্রী গভীরতর করতে এবং আরো সুন্দর বিশ্ব গঠন করতে নতুন অবদান রাখতে চায়। চীনে নিযুক্ত বিদেশী কূটনৈতিক দলের প্রধান , ক্যামেরুনের রাষ্ট্রদূত মার্টিন এমপানা সকল কূটনৈতিক দলের পক্ষ থেকে চীনা জনগণকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ২০২৫ সালে চীনের কূটনৈতিক সফলতা অসাধারণ। প্রেসিডেন্ট সি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা দিয়ে বৈশ্বিক শাসন উদ্যোগ উত্থাপন করেছেন। বিশ্বশান্তি ও উন্নয়নের এর গুরুত্ব ও তাত্পর্য রয়েছে। বিভিন্ন দেশ চীনের সঙ্গে সহযোগিতা করে আরো বেশি সাফল্য অর্জন করতে ইচ্ছুক। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.