Monday, October 5, 2026
Live

চীনের পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা ও দ্রুত প্রবৃদ্ধি বিশ্বজুড়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আকৃষ্ট করছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা ও দ্রুত প্রবৃদ্ধি বিশ্বজুড়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আকৃষ্ট করছে

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংখ্যক উৎপাদন উদ্যোক্তা চীনকে ব্যবসা শুরু ও সম্প্রসারণের কেন্দ্র হিসেবে বেছে নিচ্ছেন। চীনের সুপ্রতিষ্ঠিত সরবরাহ ব্যবস্থা এবং দ্রুত উন্নয়নের গতিকে তারা সেখানে ব্যবসা শুরু ও বিনিয়োগ বাড়ানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন।

পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের তাইচাংয়ে সুইডিশ উদ্যোক্তা জন লোব্যাক-এর লিফট তৈরির কারখানাটি মালয়েশিয়া, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ডার পূরণে ব্যস্ত।

কোম্পানিটির প্রয়োজনীয় যন্ত্রাংশ ও উপকরণের প্রায় ৭০ শতাংশই স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে আসে। এর মধ্যে রয়েছে কাঁচ, ধাতু ও অ্যালুমিনিয়াম। ফলে তারা সাশ্রয়ী মূল্যে উপকরণ পাওয়ার পাশাপাশি দ্রুত উৎপাদনও করতে পারছেন।

তাইচাংয়ে ১২ হাজার শিল্পপ্রতিষ্ঠান এবং ১ হাজার ৮০০-এর বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। ইয়াংজি নদীর বদ্বীপ অঞ্চলের বিস্তৃত শিল্প-কাঠামো, বহুমুখী পরিবহন ব্যবস্থা, বন্দরের কাছাকাছি অবস্থান এবং ঘন যোগাযোগ নেটওয়ার্কের সুবিধা শহরটির প্রতি আস্থা আরও বাড়িয়েছে।

উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরেও একই ধরনের সাফল্যের চিত্র দেখা যায়। সেখানে মার্কিন উদ্যোক্তা ল্যাডন ঘালিলি ও তাঁর স্বামী ১৯৯৩ সাল থেকে একটি ইলেকট্রনিকস নকশা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

চীনের শিল্পখাতের আধুনিকায়ন ও অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তাঁদের প্রতিষ্ঠানটিও বড় হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি এমন সব সরঞ্জাম তৈরি করছে, যা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.