Wednesday, June 10, 2026
Live

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের ইউরোপ সফর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের ইউরোপ সফর

মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: গেল সপ্তাহে ইউরোপ সফর করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের একটি প্রতিনিধিদল। সফরকালে তারা ইউরোপীয় ইউনিয়ন-ইইউ, ন্যাটোর সদর দপ্তর এবং সুইজারল্যান্ডে একাধিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সংলাপে অংশ নেয়।

মঙ্গলবার ব্রাসেলসে অনুষ্ঠিত ১৫তম চীন-ইইউ নিরাপত্তা ও প্রতিরক্ষা পরামর্শ বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

উভয়পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যৌথ সভাপতিত্বে ইউক্রেন সংকট, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতির পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক বিষয়ে মতবিনিময় হয়। চীনের পক্ষে ছিলেন আন্তর্জাতিক সামরিক সহযোগিতা কার্যালয়ের উপ-প্রধান মেজর জেনারেল কুও হংথাও এবং ইউরোপের অতিরিক্ত সহযোগিতা কার্যালয়ের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক বেনেডিক্টা ভন সেহের-থস।

চীনা প্রতিনিধিদল ব্রাসেলসে ন্যাটোর সামরিক কর্মকর্তাদের সঙ্গে ৯ম নিরাপত্তা নীতি সংলাপেও অংশ নেয়। একই সময়ে, চীন-সুইজারল্যান্ড প্রতিরক্ষা নীতি সমন্বয় সংলাপের ১৫তম বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু প্রাধান্য পায়।

লুৎফর/ হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.