Wednesday, June 10, 2026
Live

চীনের প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসায় মার্কিন কন্টেন্ট নির্মাতা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসায় মার্কিন কন্টেন্ট নির্মাতা

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি ও আধুনিক জীবনধারা বিশ্বজুড়ে নতুন করে আগ্রহ তৈরি করছে। সম্প্রতি একজন মার্কিন কন্টেন্ট নির্মাতা দেশটির উন্নত প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেছেন এবং অন্যদের নিজ চোখে চীন দেখার আহ্বান জানিয়েছেন। চীনে ভাইরাল খ্যাতি অর্জনকারী ওই মার্কিন নাগরিক হলেন ইভান কাইল।

তিনি ২০২২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানি যুদ্ধাপরাধের নথিভুক্ত একটি বিরল ফটো অ্যালবামের প্রায় ৩০টি ছবি চীনের শিকাগো কনস্যুলেট জেনারেলের কাছে দান করার মাধ্যমে চীনা জনগণের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর থেকেই তিনি চীনজুড়ে ব্যাপকভাবে ভ্রমণ ও বসবাস শুরু করেন।

গত বছর চীনা নববর্ষ উপলক্ষে প্রচারিত বিশ্ববিখ্যাত স্প্রিং ফেস্টিভ্যাল গালা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন কাইল। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক- সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাইল বলেন, চীনে এসে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন দেশটির উন্নত প্রযুক্তি ও পরিবহন ব্যবস্থায়। তিনি আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিশ্বমঞ্চে তাল মিলিয়ে চলতে হলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। 

ভিডিও: https://youtube.com/shorts/CE30cYMJg0M

জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.