নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিছুয়ানের রাজধানী ছেংতুতে শুক্রবার অনুষ্ঠিত গ্লোবাল পান্ডা পার্টনার্স কনফারেন্স ২০২৫-এ সি চিনপিংয়ের পরিবেশসভ্যতা ভাবনার বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
‘ইকো-ফ্রেন্ডলি আধুনিকায়নের পথে একসঙ্গে’ শিরোনামের এই প্রতিবেদন যৌথভাবে প্রস্তুত করেছে সিনহুয়া নিউজ এজেন্সির ন্যাশনাল হাই-লেভেল থিঙ্ক ট্যাংক এবং সি চিনচিংয়ের পরিবেশসভ্যতা ভাবনা বিষয়ক গবেষণা কেন্দ্র।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, সি চিনপিংয়ের পরিবেশসভ্যতা ভাবনা বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন ধারণাকে নতুন তাত্ত্বিক ভিত্তি দিয়েছে। রিপোর্টে চীনের অভিজ্ঞতা, নীতি ও বিশ্ব টেকসই উন্নয়নে রাখা ভূমিকা বিশদভাবে তুলে ধরা হয়।
রিপোর্টে বলা হয় সি চিনপিংয়ের দিকনির্দেশনায় মানুষ ও প্রকৃতির সহাবস্থানের ওপর ভিত্তি করে নিজস্ব ধাঁচের আধুনিকায়ন এগিয়ে নিচ্ছে চীন। পাশাপাশি বৈশ্বিক পরিবেশসভ্যতা নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার, অবদানকারী ও নেতৃত্বদানকারী হিসেবেও দায়িত্ব পালন করছে।
রিপোর্টে আরও বলা হয়, চীনের সবুজ উন্নয়ন নীতি—প্রাতিষ্ঠানিক সংস্কার, বিজ্ঞান-প্রযুক্তি উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার ওপর দাঁড়িয়ে সমন্বিত ও কার্যকর অভিজ্ঞতা তৈরি করেছে, যা অন্য দেশের জন্যও অনুকরণীয়।
রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনহুয়ার প্রধান সম্পাদক লিউ ইয়ানসোং। একই দিন বেইজিংয়ে অনুষ্ঠিত গ্লোবাল সাউথ মডার্নাইজেশন ফোরাম-এও রিপোর্টটি উন্মোচন করা হয়।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিনহুয়া
চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ‘পরিবেশসভ্যতা’ ভাবনা নিয়ে রিপোর্ট প্রকাশ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.