Wednesday, June 10, 2026
Live

চীনের ফিউচার্স বাজারে লেনদেন বৃদ্ধি, ১১ মাসে টার্নওভার ৬৭৫ ট্রিলিয়ন ইউয়ান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ফিউচার্স বাজারে লেনদেন বৃদ্ধি, ১১ মাসে টার্নওভার ৬৭৫ ট্রিলিয়ন ইউয়ান
ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীনের ফিউচার্স বাজার শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে। শনিবার প্রকাশিত চায়না ফিউচার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাজারের লেনদেন ও টার্নওভার উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এই সময়ে মোট লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮১২ কোটি বার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭৪ শতাংশ বেশি। টার্নওভারও বেড়েছে ২০ দশমিক ১৯ শতাংশ, যা পৌঁছেছে ৬৭৫ ট্রিলিয়ন ইউয়ানে। ফিউচার্স বাজারে আগাম নির্ধারিত মূল্যে কোনো পণ্য বা আর্থিক উপকরণ কেনাবেচার চুক্তি সম্পন্ন হয়, যা এক্সচেঞ্জের মাধ্যমে লেনদেন হয়। বর্তমানে চীন ফিউচার্স ও অপশন মিলিয়ে মোট ১৬৪টি তালিকাভুক্ত পণ্য পরিচালনা করছে। আজাদ/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.