Wednesday, June 10, 2026
Live

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চীনের বড় শিল্প প্রতিষ্ঠানের মুনাফা ১৫.৫% বেড়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
今年一季度全国规模以上工业企业利润增长15.5%

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশের নির্দিষ্ট আকারের বড় শিল্প প্রতিষ্ঠানগুলো মোট ১ লাখ ৬৯ হাজার ৬০৪ কোটি ইউয়ান মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৫% বেশি।

বিভিন্ন মালিকানাধীন প্রতিষ্ঠানের মুনাফার চিত্র (জানুয়ারি-মার্চ):

- রাষ্ট্রীয় মালিকানাধীন ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান: মোট মুনাফা ৬১ হাজার ৯৬১ কোটি ইউয়ান, গত বছরের তুলনায় ১০.১% বৃদ্ধি পেয়েছে।

- যৌথ মূলধনী প্রতিষ্ঠান: মোট মুনাফা ১ লাখ ৩০ হাজার ৫৪৬ কোটি ইউয়ান, ২০.৯% বৃদ্ধি পেয়েছে।

- বিদেশি এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ান বিনিয়োগকৃত প্রতিষ্ঠান: মোট মুনাফা ৩৮ হাজার ৩৭৩ কোটি ইউয়ান, ১.২% বৃদ্ধি পেয়েছে।

- বেসরকারি প্রতিষ্ঠান: মোট মুনাফা ৪৩ হাজার ৫৩ কোটি ইউয়ান, ২৫.৪% বৃদ্ধি পেয়েছে।

শিল্প খাত অনুযায়ী মুনাফার বিভাজন (জানুয়ারি-মার্চ):

- খনিজ শিল্প: মোট মুনাফা ২৫ হাজার ৬৩৩ কোটি ইউয়ান, ১৬.২% বৃদ্ধি পেয়েছে।

- উত্পাদন শিল্প: মোট মুনাফা ১ লাখ ২৩ হাজার ৮৪৩ কোটি ইউয়ান, ১৯.১% বৃদ্ধি পেয়েছে।

- বিদ্যুৎ, তাপশক্তি, গ্যাস এবং পানি উৎপাদন ও সরবরাহ শিল্প: মোট মুনাফা ২০ হাজার ১২৮ কোটি ইউয়ান, গত বছরের তুলনায় ৩.২% হ্রাস পেয়েছে।

(শুয়েই/তৌহিদ/তুহিনা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.