Wednesday, June 10, 2026
Live

চীনের বাজারকে লক্ষ্য করে ‘নয় ক্লাসে’ মডেল উন্মোচন করল বিএমডব্লিউ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের বাজারকে লক্ষ্য করে ‘নয় ক্লাসে’ মডেল উন্মোচন করল বিএমডব্লিউ

রওজায়ে জাবিদা ঐশী

জার্মানির শীর্ষ অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ চীনের বাজারকে লক্ষ্য করে তাদের প্রথম “নয় ক্লাসে” মডেল উন্মোচন করেছে। ডিজিটালাইজেশন, টেকসই উন্নয়ন এবং পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক গতিশীলতার ওপর ভিত্তি করে তৈরি এই নতুন প্ল্যাটফর্মটি বুধবার বেইজিংয়ে প্রদর্শন করা হয়।

২০২৬ বেইজিং আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনী (অটো চায়না ২০২৬)-এ দীর্ঘ হুইলবেস সংস্করণের আইএক্স৩ এবং আই৩ মডেলের আত্মপ্রকাশ ঘটে। “চীনে তৈরি, চীনের জন্য” ধারণার ওপর ভিত্তি করে তৈরি এই মডেলগুলো বিএমডব্লিউর বৃহত্তম বৈশ্বিক বাজার চীনকে কেন্দ্র করে তাদের বৈদ্যুতিক গাড়ির নতুন যুগের সূচনা করেছে।

উন্মোচনের পর বিএমডব্লিউর প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার জিপসে জানান, চীনে স্থানীয় অংশীদারদের সঙ্গে আরও গভীর সহযোগিতার মাধ্যমে কোম্পানি নতুন যুগে প্রবেশ করছে।

তিনি বলেন, “আমরা চীনে বিএমডব্লিউর নতুন যুগ শুরু করছি। এটি শুধু একটি বৈদ্যুতিক প্ল্যাটফর্ম নয়, বরং এতে নতুন ইউজার ইন্টারফেস ও সর্বাধুনিক চীনা প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা মোমেনটা, হুয়াওয়ে, আলিবাবা, বানমা অংশীদারদের সঙ্গে যৌথভাবে তৈরি।”

জিপসে আরও জানান, এটি একটি বৈশ্বিক স্থাপত্য হলেও স্থানীয় চাহিদা অনুযায়ী সহজেই মানিয়ে নেওয়া যায়, যার ফলে চীনা অংশীদারদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, নতুন মডেলগুলো জার্মানিতে তিন মাস আগেই বাজারে আসে এবং ইতোমধ্যে ৫০ হাজারের বেশি অর্ডার পেয়েছে, যা চীনে এর সফলতা নিয়ে বিএমডব্লিউকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

এদিকে, চীনকে উদ্ভাবন ও গতিশীলতার কেন্দ্র হিসেবে উল্লেখ করে জিপসে বলেন, দেশটি ভবিষ্যতমুখী এবং অত্যন্ত প্রাণবন্ত, যা নতুন প্রযুক্তি ও পণ্যের জন্য আদর্শ স্থান।

এ বছরের অটো চায়না প্রদর্শনীতে বিশ্বের ২১টি দেশ ও অঞ্চলের শীর্ষ অটোমোবাইল নির্মাতা, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

চীনের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র এবং ক্যাপিটাল আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলায় মোট ৩ লাখ ৮০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে প্রদর্শনী আয়োজন করা হয়েছে, যা আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম অটো শো।

মেলায় মোট ১ হাজার ৪৫১টি গাড়ি প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে ১৮১টি প্রথমবারের মতো উন্মোচিত মডেল এবং ৭১টি কনসেপ্ট কার রয়েছে। প্রদর্শনীটি আগামী ৩ মে পর্যন্ত চলবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.