জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের বায়ু ও ভূপৃষ্ঠের পানির মান ২০২৫ সালে ধারাবাহিকভাবে উন্নত হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ ও প্রতিবেশ মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, ৩৩৯টি প্রিফেকচার-স্তর ও তার ঊর্ধ্বের শহরে গড় পিএম ২ দশমিক ৫ ঘনত্ব দাঁড়িয়েছে প্রতি ঘনমিটারে ২৮.০ মাইক্রোগ্রাম, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কম। একই সময়ে পিএম ১০ এর গড় ঘনত্ব ছিল ৪৮ মাইক্রোগ্রাম, যা বছরে বছরে ২.০ শতাংশ হ্রাস পেয়েছে। অস্বাভাবিক বালুঝড়-সংক্রান্ত দিন বাদ দিলে সারা দেশে ভালো বায়ুগুণসম্পন্ন দিনের হার গড়ে ৮৯.৩ শতাংশে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১.৯ শতাংশ বেশি।
ভূপৃষ্ঠের পানির মানেও স্থিতিশীল উন্নতি দেখা গেছে। জাতীয় পর্যায়ের ৩,৬৪১টি ভূপৃষ্ঠের পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৯১.৪ শতাংশে ভালো মানের পানি রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১.০ শতাংশ বেশি।
ঐশী/ জেনিফার
তথ্য ও ছবি : সিজিটিএন
চীনের বায়ু ও পানির মান আরও উন্নত ২০২৫ সালে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.