Wednesday, June 10, 2026
Live

চীনের বায়ু ও সৌরশক্তির মানচিত্র তৈরি করল এআই মডেল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের বায়ু ও সৌরশক্তির মানচিত্র তৈরি করল এআই মডেল

ফয়সল আবদুল্লাহ

গোটা দেশের বায়ু ও সৌরবিদ্যুৎ অবকাঠামোর সক্ষমতার একটি নির্ভুল জাতীয় চিত্র প্রকাশ করেছে চীন। পিকিং বিশ্ববিদ্যালয় এবং আলিবাবা গ্রুপের অধীন ডামো একাডেমির গবেষকদের তৈরি এ মানচিত্রের বিস্তারিত প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী নেচার-এ।

গবেষণায় একটি এআই মডেল ব্যবহার করে ৭ দশমিক ৫৬ টেরাবাইট উচ্চ-রেজোলিউশনের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে ২০২২ সালে চীনের ১,৯১৫টি জেলার মধ্যে ৩,১৯,৯৭২টি সৌর বিদ্যুৎকেন্দ্র এবং ৯১,৬০৯টি বায়ু টারবাইনের মানচিত্র তৈরি করা হয়।

পিকিং বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড স্পেস সায়েন্সেস স্কুলের অধ্যাপক লিউ ইউ বলেন, এই ডেটাসেটের মাধ্যমে ‘পাখির চোখে’ চীনের নবায়নযোগ্য জ্বালানি কাঠামোর একটি চিত্র পাওয়া গেছে।

এই মডেল অনুযায়ী, ৮০ শতাংশ নমনীয়তা থাকলে জাতীয় সমন্বয় ব্যবস্থা অতিরিক্ত ৯৯ দশমিক ৮৮ টেরাওয়াট-ঘণ্টা নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে পারবে। গবেষকরা বলছেন, এই অতিরিক্ত শক্তি মূলত এমন বিদ্যুৎ, যা যথাযথ সমন্বয়ের অভাবে আগে নষ্ট হতো।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.