Wednesday, June 10, 2026
Live

চীনের ব্যাংক সম্পদ ব্যবস্থাপনা বাজার এখন ৩৩ ট্রিলিয়ন ইউয়ান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ব্যাংক সম্পদ ব্যবস্থাপনা বাজার এখন ৩৩ ট্রিলিয়ন ইউয়ান
জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে ব্যাংক সম্পদ ব্যবস্থাপনা বাজারে অভাবনীয় মাইলফলক স্পর্শ করেছে চীন। শুক্রবার প্রকাশিত শিল্প তথ্যানুযায়ী, বছর শেষে এই বাজারের মোট আয়তন দাঁড়িয়েছে ৩৩.২৯ ট্রিলিয়ন ইউয়ান। আগের বছরের শুরুর তুলনায় যা ১১.১৫ শতাংশ বেশি। 'চায়না ব্যাংকিং ওয়েলথ ম্যানেজমেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড ডিপোজিটরি সেন্টার'-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে চীনের আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩৩ হাজার ৪০০টি নতুন বিনিয়োগ প্রকল্প চালু করেছে। এসব প্রকল্পে মোট ৭৬.৩৩ ট্রিলিয়ন ইউয়ান সংগ্রহ করা হয়েছে। গত বছরের শেষ নাগাদ ১৫৯টি ব্যাংক এবং ৩২টি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অধীনে মোট ৪৬ হাজার ৩০০টি সক্রিয় বিনিয়োগ প্রকল্প ছিল। সংগৃহীত এই বিপুল অর্থ বন্ড, নন-স্ট্যান্ডার্ড ঋণ এবং শেয়ার বাজারের মাধ্যমে সরাসরি প্রকৃত অর্থনীতিতে সরবরাহ করা হয়েছে, যার পরিমাণ প্রায় ২১ ট্রিলিয়ন ইউয়ান। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের আর্থিক বাজারকে আরও আধুনিক ও শক্তিশালী করার সরকারি উদ্যোগ এবং নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং খাতের এই সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পগুলোর দিকে বেশি ঝুঁকছে। এটি একদিকে যেমন বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিচ্ছে, অন্যদিকে দেশের শিল্প ও অবকাঠামো উন্নয়নে বিশাল পুঁজির যোগান দিচ্ছে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.