Monday, October 5, 2026
Live

চীনের মরু-তেলক্ষেত্র থেকে ২৬ মিলিয়ন টনেরও বেশি তেল ও গ্যাস উত্তোলন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের মরু-তেলক্ষেত্র থেকে ২৬ মিলিয়ন টনেরও বেশি তেল ও গ্যাস উত্তোলন

চীনের বৃহত্তম মরু-তেলক্ষেত্র থেকে ভূগর্ভের ৬ হাজার মিটারেরও বেশি গভীরের আধার থেকে ২৬ মিলিয়ন টনেরও বেশি তেল ও গ্যাস উত্তোলন করা হয়েছে। সোমবার চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাকলামাকান মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত হাদে-ফুমান তেলক্ষেত্রে এই উৎপাদন রেকর্ড করা হয়েছে।

সম্প্রতি এ তেলক্ষেত্রের ‘চেনশেন-১’ কূপ থেকে ৮ হাজার ৮০ মিটার গভীরতা থেকে সফলভাবে একটি শিলাখণ্ডের নমুনা সংগ্রহ করা হয়েছে। শিলাখণ্ডটি প্রায় ৫০ কোটি বছর ধরে মাটির নিচে অবস্থান করছিল।

উত্তর-পশ্চিমাঞ্চলের তারিম অববাহিকায় ৮ হাজার মিটারেরও বেশি গভীরতা থেকে চীনের শিলাখণ্ডের নমুনা সংগ্রহের ঘটনা এটিই প্রথম। এই নমুনা অতি-গভীর তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধানে মূল্যবান ভূতাত্ত্বিক তথ্য প্রদান করছে।

সাম্প্রতিক বছরগুলোতে তারিম তেলক্ষেত্র কর্তৃপক্ষ তাকলামাকান মরুভূমির নিচে অবস্থিত অতি-গভীর তেল ও গ্যাস সম্পদের উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে। হাদে-ফুমান তেলক্ষেত্রে এ পর্যন্ত মোট ৪৮৫টি অতি-গভীর কূপ খনন করা হয়েছে।

এর মধ্যে ১৩৩টি কূপের প্রতিটিতে ১ লাখ টনেরও বেশি এবং ৪৬৪টি কূপের প্রতিটিতে ১০ হাজার টনেরও বেশি তেল ও গ্যাস উৎপাদিত হয়েছে।

এই উন্নয়নের ফলে হাদে-ফুমান তেলক্ষেত্র চীনের বৃহত্তম মরু-তেলক্ষেত্র এবং অতি-গভীর তেল ও গ্যাস উৎপাদনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

তারিম অববাহিকা চীনের তেল ও গ্যাসের মজুদ ও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় উৎস। এ অববাহিকায় প্রমাণিত তেল ও গ্যাসের মজুদের পরিমাণ ৫০০ কোটি টনেরও বেশি। এর অর্ধেকেরও বেশি অতি-গভীর ভূস্তরে অবস্থিত।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.