Wednesday, June 10, 2026
Live

চীনের মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭৯ বছর ৩ মাস

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭৯ বছর ৩ মাস
মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের মানুষের গড় আয়ু বেড়ে ৭৯ বছর ৩ মাসে দাঁড়িয়েছে, ২০২০ সালের তুলনায় যা ১ দশমিক ৩২ বছর বেশি। শনিবার চীনের বার্ষিক আইনসভা অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রধান লেই হাইছাও এ তথ্য জানান। লেই গত পাঁচ বছরকে চীনের স্বাস্থ্য খাতের জন্য একটি ঐতিহাসিক অগ্রগতির সময় হিসেবে বর্ণনা করেন। এ সময়ে একাধিক ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি জানান, তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার ফলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০২৫ সালে সারা দেশের মোট চিকিৎসা ও রোগ নির্ণয় সেবার ৫২ দশমিক ৬ শতাংশই সম্পন্ন হয়েছে এসব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শহর ও গ্রাম উভয় অঞ্চলেই আগের চেয়ে বেড়েছে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা। তিনি আরও বলেন, বর্তমানে দেশটির ৯০ শতাংশেরও বেশি মানুষ তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র ১৫ মিনিটের হাঁটাপথের দূরত্বে রয়েছেন। ২০২৫ সালের চীনে চিকিৎসা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখেরও বেশি। স্বাস্থ্য খাতের এই বিস্তৃতি ১৪০ কোটি মানুষের মৌলিক চিকিৎসা সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে সাহায্য করেছে বলে লেই উল্লেখ করেন। লেই স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার এবং জনস্বাস্থ্যের নিরাপত্তা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে চীনের মানুষের গড় আয়ু বাড়িয়ে প্রায় ৮০ বছরে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাসেল/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.