Wednesday, June 10, 2026
Live

চীনের মূলভূখণ্ডের সাংস্কৃতিক কার্যক্রমে তাইওয়ানের তরুণদের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের মূলভূখণ্ডের সাংস্কৃতিক কার্যক্রমে তাইওয়ানের তরুণদের আহ্বান
চীনের মূলভূখণ্ডে চলচ্চিত্র, টেলিভিশন ও গেমিং শিল্পের উন্নয়নে চীনের তাইওয়ান অঞ্চলের তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র চু ফংলিয়ান বলেন, মেইনল্যান্ডের সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প দ্রুত বিকশিত হচ্ছে এবং এতে তরুণদের জন্য বিপুল সুযোগ তৈরি হয়েছে। এসময় চু আরও জানান, সম্প্রতি চীনের মূলভূখণ্ডে চলচ্চিত্র, টিভি নাটক ও গেম শিল্পে একাধিক মানসম্মত কাজ প্রকাশিত হয়েছে, যা দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির উপাদান ও আধুনিক সৃজনশীলতার সমন্বয়ে তৈরি এসব কাজ বিশেষ করে তাইওয়ানের কিশোর-তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, চীনের প্রথম পূর্ণ-প্রক্রিয়াভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অ্যানিমেটেড চলচ্চিত্র ‘দ্য রিইউনিয়ন জার্নি’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। এই চলচ্চিত্রে বাস্তব জীবনের পান্ডা থুয়ান থুয়ান ও ইউয়ান ইউয়ান থেকে অনুপ্রাণিত চরিত্র থুয়ান চাই ও ইউয়ান নিউ-এর বিচ্ছেদ ও পুনর্মিলনের গল্প তুলে ধরা হয়েছে, যা সাংস্কৃতিক সংযোগ ও পুনর্মিলনের বার্তা বহন করে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.