ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি শুক্রবার বেইজিংয়ে লুক্সেমবার্গ পার্লামেন্টের সভাপতি ক্লোদ ভিজেলারের সঙ্গে বৈঠক করেছেন।
চাও বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫৩ বছর ধরে চীন-লুক্সেমবার্গ সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত দিকনির্দেশনার অধীনে চীন লুক্সেমবার্গের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা জোরদার করতে, বিনিময় ও সহযোগিতা গভীর করতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী।
চাও ল্যচি উল্লেখ করেন, চীন ও লুক্সেমবার্গের জাতীয় পরিস্থিতি, ব্যবস্থা ও সংস্কৃতিতে পার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান, আস্থা এবং একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগকে গুরুত্ব দেওয়ার মাধ্যমেই সহযোগিতার সাফল্য অর্জিত হয়েছে।
তিনি বলেন, এক-চীন নীতিতে লুক্সেমবার্গের দীর্ঘদিনের অটল অবস্থানকে চীন গুরুত্ব দেয় ।
চাও আরও জানান, উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করা এবং নতুন উপাদান, উচ্চমানের উৎপাদন, পরিচ্ছন্ন জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ অর্থায়নের মতো খাতে সহযোগিতা সম্প্রসারণে চীন প্রস্তুত।
তিনি জোর দিয়ে বলেন, চীনের জাতীয় গণকংগ্রেস লুক্সেমবার্গ পার্লামেন্টের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখতে, বিশেষায়িত কমিটি, দ্বিপক্ষীয় মৈত্রী গোষ্ঠী এবং সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ জোরদার করতে আগ্রহী।
লুক্সেমবার্গ পার্লামেন্টের সভাপতি ক্লোদ ভিজেলার বলেন, লুক্সেমবার্গ এক-চীন নীতিতে অটল এবং চীনের দ্রুত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি জানান, অর্থনীতি ও অর্থায়ন, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমোবাইল শিল্প, ‘এয়ার সিল্ক রোড’ এবং সাংস্কৃতিক বিনিময়ে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে লুক্সেমবার্গ আগ্রহী।
চীনকে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভিজেলার বলেন, বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদান রাখতে চীনের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে লুক্সেমবার্গ প্রস্তুত।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া
চীনের শীর্ষ আইনপ্রণেতার সঙ্গে লুক্সেমবার্গ পার্লামেন্ট প্রেসিডেন্টের বৈঠক
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.