Wednesday, June 10, 2026
Live

চীনের সাই-ফাই শিল্পে রেকর্ড: ২০২৫ সালে আয় ১২৬.১ বিলিয়ন ইউয়ান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের সাই-ফাই শিল্পে রেকর্ড: ২০২৫ সালে আয় ১২৬.১ বিলিয়ন ইউয়ান

মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কল্পকাহিনী শিল্প ২০২৫ সালে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, এই খাতের মোট আয় দাঁড়িয়েছে ১২৬.১ বিলিয়ন ইউয়ান।

এই তথ্য প্রকাশ করেছে বিজ্ঞান জনপ্রিয়করণের চীনা গবেষণা প্রতিষ্ঠান, যা উপস্থাপন করা হয় বেইজিংয়ে অনুষ্ঠিত বিজ্ঞান কল্পকাহিনী শিল্প সম্মেলন ২০২৬-এ।

প্রতিবেদন অনুযায়ী, টানা তিন বছর ধরে এই শিল্পের আয় ১০০ বিলিয়ন ইউয়ানের বেশি থাকায় এটি এখন উচ্চমানের উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

এতে সাই-ফাই শিল্পকে পাঁচটি প্রধান খাতে ভাগ করা হয়েছে—সাহিত্যে ৫ দশমিক ১৯ ইউয়ান আয় হয়েছে, যা টানা অষ্টম বছরের মতো বেড়েছে। ফিল্ম ও টিভি খাতে ৮ দশমিক ১৬ বিলিয়ন ইউয়ান আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় ২১.৬% বেশি।

ভিডিও গেম খাতে সর্বোচ্চ আয় এসেছে ৭৭ দশমিক ৯১ বিলিয়ন ইউয়ান। চীনা সাই-ফাই গেম আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয়তা পাচ্ছে। ডেরিভেটিভ পণ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি—১৭৯ দশমিক ৪ শতাংশ। মোট আয় ৭.০৭ বিলিয়ন ইউয়ান। এ ছাড়া থিম ভিত্তিক পর্যটনে আয় হয়েছে ২৭ দশমিক ৭৭ বিলিয়ন ইউয়ান।

প্রতিবেদন বলছে, চীনা সাই-ফাই বিষয়ক অনলাইন অনুসন্ধান ২০৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে এবং আন্তর্জাতিক দর্শকদের আগ্রহও দ্রুত বাড়ছে।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি : সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.