Wednesday, June 10, 2026
Live

চীনের সাথে উচ্চ-স্তরের কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে বেলারুশ: লুকাশেঙ্কো

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের সাথে উচ্চ-স্তরের কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে বেলারুশ: লুকাশেঙ্কো
জানুয়ারি ২৮: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল মঙ্গলবার বলেছেন যে, বেলারুশ, চীনের সাথে উচ্চ-স্তরের কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে। বেলারুশের প্রেসিডেন্টের ওয়েবসাইটে ২৭ তারিখ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বেলারুশের চীন-বিষয়ক সহযোগিতা উন্নয়ন সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করতে গিয়ে লুকাশেঙ্কো বলেছেন, ভূরাজনৈতিক বিন্যাসে ব্যাপক পরিবর্তনের প্রেক্ষাপটে, চীন, বেলারুশের জন্য একটি গুরুত্বপূর্ণ সমর্থক শক্তি। তিনি বলেন: “চীন শুধু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার নয়, বরং উন্নয়ন-অভিমুখী সকল দেশেরও প্রধান অংশীদার।” লুকাশেঙ্কো বলেন, চীন বেলারুশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বেলারুশের রপ্তানি বাণিজ্যে চীন, ইইউকে ছাড়িয়ে গেছে। তিনি চীনা বাজার আরও সক্রিয়ভাবে আবিষ্কার করতে এবং চীনের আরও বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও সক্রিয় হওয়ার আশা প্রকাশ করেন। লুকাশেঙ্কো জোর দিয়ে বলেন, ইতোমধ্যে কয়েক ডজন চীনা কোম্পানি চীন-বেলারুশ শিল্প উদ্যানে নিবন্ধিত হয়েছে। বেলারুশ পক্ষ ঘোষিত সব প্রকল্প দ্রুত শুরু এবং ত্বরান্বিত করতে ব্যবস্থা নেবে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.