জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সম্প্রতি প্রকাশ হয় উৎসবের সময়সূচি। উদ্বোধনী সিনেমা হিসেবে এ বছর প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড'।
উৎসবে এবার থাকছে ১১টি বিভাগ। ৭০টির বেশি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যরে ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে উৎসবে। ভেন্যু হিসেবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম। ১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে এটি।
এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে স্থান করে নিয়েছে ৯টি সিনেমা। সেগুলো হচ্ছে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’ ও তানিম নূরের ‘উৎসব’।
১৮ জানুয়ারি পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী এই উৎসব।
সূত্র: সিএমজি
চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.