Wednesday, June 10, 2026
Live

চীনের স্বর্ণ উৎপাদন বেড়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের স্বর্ণ উৎপাদন বেড়েছে
ফেব্রুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনে স্বর্ণের উৎপাদন সামান্য বেড়েছে, তবে সামগ্রিক স্বর্ণ ভোগ বা ব্যবহার কমেছে। এর মূল কারণ হলো—গয়না কেনার প্রবণতা কমে গিয়ে মানুষ বেশি করে বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ কিনছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে চায়না গোল্ড অ্যাসোসিয়েশন। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীন মোট ৩৮১.৩৩৯ টন স্বর্ণ উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ১.০৯ শতাংশ বেশি। একই সময়ে আমদানি করা কাঁচামাল থেকে স্বর্ণ উৎপাদন বেড়েছে ৮.৮১ শতাংশ, দাঁড়িয়েছে ১৭০.৬৮১ টনে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৫ সালে স্বর্ণ অনুসন্ধান, উন্নয়ন ও প্রযুক্তি সংশ্লিষ্ট একাধিক প্রকল্পে ধাপে ধাপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভোগের দিক থেকে দেখা যায়, ২০২৫ সালে চীনে মোট স্বর্ণ ব্যবহার হয়েছে ৯৫০.০৯৬ টন, যা আগের বছরের তুলনায় ৩.৫৭ শতাংশ কম। গয়নার চাহিদা উল্লেখযোগ্যভাবে কমলেও স্বর্ণবার ও স্বর্ণমুদ্রার চাহিদা দ্রুত বেড়েছে। ফয়সল/রাসেল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.