Wednesday, June 10, 2026
Live

চীনের ১৬টি শহরে পরীক্ষামূলক ‘ফিল্ম-প্লাস’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ১৬টি শহরে পরীক্ষামূলক ‘ফিল্ম-প্লাস’
ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা বাড়ছে সিনেমার। আর উৎসবকে ঘিরে ভিড় লেগে থাকে হলগুলোয়, চাঙ্গা হতে থাকে বক্স অফিস। সেই ধারায় গতি আনতে ‘ফিল্ম-প্লাস’ ভোগব্যবস্থার আওতায় ১৬টি পাইলট শহরের তালিকা প্রকাশ করেছে চীন। লক্ষ্য হলো সিনেমা হলে দর্শক বাড়ানো, সিনেমা-কেন্দ্রিক অর্থনীতির নতুন মডেল গড়ে তোলা এবং চলচ্চিত্রভিত্তিক পণ্যের বাজার বাড়ানো। পাইলট শহরগুলোর একটি চিয়াংসু প্রদেশের উসি। আসন্ন বসন্ত উৎসবকে সামনে রেখে বিশেষ প্রচারাভিযান চালু হয়েছে সেখানে। ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া উৎসব উপলক্ষে শহরটি ১ কোটি ২০ লাখ ইউয়ানের সিনেমা ভাউচার চালু করেছে। এ ছাড়া খাবার ডেলিভারি, রেস্তোরাঁ, হোটেল ও পরিবহন খাতের জন্য অতিরিক্ত ৮০ লাখ ইউয়ানের ‘ফিল্ম-প্লাস’ ভর্তুকি সুবিধা দিচ্ছে। শানতোং প্রদেশের ছিংতাও শহর তাদের বৃহৎ চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা কেন্দ্র ওরিয়েন্টাল মুভি মেট্রোপলিস-কে কাজে লাগিয়ে একাধিক বড় প্রযোজনা আকর্ষণ করেছে। এর মধ্যে রয়েছে দ্য ওয়ান্ডারিং আর্থ এবং ক্রিয়েশন অফ দ্য গডস সিরিজ। এসব চলচ্চিত্রের শুটিং লোকেশনে দর্শনার্থীদের আগমন বাড়ায় স্থানীয় পর্যটন খাতে পড়েছে ইতিবাচক প্রভাব। ঐশী/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.