Wednesday, June 10, 2026
Live

চীনে অপরাধ শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে অপরাধ শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে
জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: গত বছর চীনে অপরাধের হার নেমে এসেছে শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পুলিশের নথিভুক্ত ফৌজদারি মামলার সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে ১২ দশমিক ৮ শতাংশ। সহিংস গুরুতর অপরাধ কমেছে ৪ দশমিক ৭ শতাংশ। অপহরণের হার কমেছে ৪০ শতাংশেরও বেশি। চুরি, ডাকাতি ও প্রতারণার মতো অপরাধেও দেখা গেছে ২১ শতাংশের বেশি পতন। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে টানা পাঁচ বছর জনগণের নিরাপত্তাবোধ ৯৮ শতাংশের ওপরে রয়েছে, যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন অপরাধহারের দেশ হিসেবে চীনকে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে টেলিকম ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে কঠোর অভিযানে বড় সাফল্য এসেছে। এক বছরে ২ লাখ ৫৮ হাজার মামলা উদ্ঘাটন, প্রতারণা চক্রের ৫৪২ জন মূল হোতা গ্রেপ্তার, ৩৬০ কোটি ভুয়া কল ও ৩৩০ কোটি প্রতারণামূলক বার্তা প্রতিহত করা হয়েছে। সম্ভাব্য ভুক্তভোগীদের সঙ্গে পুলিশ সরাসরি কথা বলেছে প্রায় ৬৭ লাখ বার। সীমান্ত পেরিয়ে অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার হয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে হাজারো সন্দেহভাজনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চীনের অবস্থান স্পষ্ট—আইনের হাত দীর্ঘ, আর অপরাধীদের শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতেই হবে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.