Wednesday, June 10, 2026
Live

চীনে অস্থায়ী আকাশপথ ব্যবস্থাপনা ব্যবস্থা সংশোধন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে অস্থায়ী আকাশপথ ব্যবস্থাপনা ব্যবস্থা সংশোধন

আকাশপথের কার্যকারিতা বৃদ্ধি এবং বিমান চলাচল শিল্পের উন্নয়নে গতি আনতে অস্থায়ী আকাশপথ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে চীন। বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বিমান চলাচল ব্যবস্থাপনা কমিটির কার্যালয়।

নতুন ব্যবস্থার আওতায় অস্থায়ী আকাশপথগুলোকে স্থায়ী রুটের সমতুল্য হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে এসব রুটের ব্যবহার ও কার্যকারিতা আরও সম্প্রসারিত হবে এবং ফ্লাইট পরিকল্পনা দাখিল ও সমন্বিত ব্যবস্থাপনা সহজ হবে। এতে ফ্লাইটের দূরত্ব কমার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া আগের আবেদনভিত্তিক ব্যবস্থা বদলে বিজ্ঞপ্তি-ভিত্তিক পদ্ধতি চালু করা হচ্ছে। এই ব্যবস্থায় নির্দিষ্ট সময় পরপর রুটগুলো খোলা হবে এবং সংশ্লিষ্টদের আগাম অবহিত করা হবে। সংশোধিত এই ব্যবস্থাগুলো ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

জেনিফার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.