Wednesday, June 10, 2026
Live

চীনে ইন্টারনেট অব থিংস সংযোগ ছাড়িয়ে যাবে ৩৫০ কোটি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে ইন্টারনেট অব থিংস সংযোগ ছাড়িয়ে যাবে ৩৫০ কোটি
নভেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইন্টারনেট অব থিংস সংযোগ বা আইওটি প্রযুক্তিতে যুক্ত পণ্যের সংখ্যা চলতি বছর ৩৫০ কোটি ছড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার এক শিল্প সম্মেলনে এই তথ্য জানানো হয়। শুক্রবার বেইজিংয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় 'টেকসই বৈশ্বিক বুদ্ধিমান আন্তঃসংযুক্ত ডিজিটাল অর্থনীতি এবং বিশ্ব ইন্টারনেট অফ থিংস কনভেনশন ২০২৫'। ‘বুদ্ধিমত্তার সাথে নতুন অর্থনীতিতে সংযুক্ত ও নতুন যুগের স্মার্ট সমাজ’ প্রতিপাদ্যে দুই দিনের সম্মেলনটিতে ৮০টির বেশি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন। আইওটি এমন এক প্রযুক্তি যেখানে প্রতিদিনের পণ্য যেমন—গৃহস্থালি সরঞ্জাম, শিল্প যন্ত্রপাতি, সেন্সর, যানবাহন ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে ডেটা সংগ্রহ করতে পারে যোগাযোগ ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এতে পণ্যের দূরবর্তী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সহজ হয়। স্যাটেলাইট আইওটি পরিষেবার একটি বাণিজ্যিক ট্রায়ালও শুরু করেছে চীন। এই সেবার সাথে সম্পর্কিত ৫জি বেস স্টেশনের সংখ্যা চীনজুড়ে ৪৮ লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রাসেল/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.