ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৫ সালে চীনের ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৬০ লাখ টনে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, উৎপাদন কাঠামোর ধারাবাহিক উন্নয়নই এই প্রবৃদ্ধির মূল কারণ।
তথ্য অনুযায়ী, একই বছরে চীনের ক্রুড ইস্পাত উৎপাদন ৪ দশমিক ৪ শতাংশ কমে ৯৬ কোটি ১০ লাখ টনে নেমে এসেছে।
চায়না মেটালার্জিক্যাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন ইনস্টিটিউটের পরিচালক চাং লংছিয়াং বলেন, বড় জাতীয় প্রকল্পের নির্মাণ এবং শিল্পখাত—বিশেষ করে উচ্চমানের যন্ত্রপাতি উৎপাদনের মতো উদীয়মান ও ভবিষ্যৎ শিল্পের প্রসারের কারণে চীনের মোট ইস্পাত উৎপাদন বৃদ্ধির পরিমাণ ১০ কোটি টন ছাড়িয়েছে।
চীন বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন ইস্পাত উৎপাদন ব্যবস্থাও গড়ে তুলেছে। দেশটির ৮০ শতাংশের বেশি উৎপাদন সক্ষমতা এখন প্রায় শূন্য দূষণের মান অর্জনের লক্ষ্যে রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি :সিসিটিভি
চীনে ইস্পাত উৎপাদন বেড়েছে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.