Wednesday, June 10, 2026
Live

চীনে উপাত্ত অবকাঠামো জোরদারে নতুন উদ্যোগ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে উপাত্ত অবকাঠামো জোরদারে নতুন উদ্যোগ

এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ডেটা বা উপাত্ত অবকাঠামো উন্নয়ন ব্যবস্থাপনা জোরদারে দুটি নতুন উদ্যোগ চালু করা হয়েছে। মঙ্গলবার দেশটির জাতীয় ডেটা প্রশাসন একটি ডেটা অবকাঠামো প্রযুক্তি কমিউনিটি গঠন এবং একটি স্ট্যান্ডার্ডস সিমান্টিক সার্ভিস প্লাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে।

নতুন চালু হওয়া সিমান্টিক সার্ভিস প্লাটফর্ম হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। বড় ভাষা মডেল ব্যবহার করে ডেটার ব্যাখ্যা ও বিশ্লেষণ সক্ষমতা বাড়াবে এটি।

সংস্থাটি জানায়, ২০২৬–২০৩০ সময়কালের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মোট ১০৯টি বড় প্রকৌশল প্রকল্পের মধ্যে ডেটা অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ প্লাটফর্মের মাধ্যমে প্রযুক্তিগত বিনিময়, পরীক্ষামূলক যাচাই, বিভিন্ন ক্ষেত্রে ডেটা অবকাঠামোর ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.