Wednesday, June 10, 2026
Live

চীনে এআই চালিত রোবোটিক ক্যাপসুলে বদলে যাচ্ছে পাকস্থলী পরীক্ষার ধারা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে এআই চালিত রোবোটিক ক্যাপসুলে বদলে যাচ্ছে পাকস্থলী পরীক্ষার ধারা

চীনের হাসপাতালগুলোয় পাকস্থলীর পরীক্ষায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। একটি এআইচালিত রোবোটিক ক্যাপসুল ইতোমধ্যে পরীক্ষার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।

ছোংছিং -ভিত্তিক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান চিনসান বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবিত ‘আরসি১০০’ হলো বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং চৌম্বকীয়ভাবে নিয়ন্ত্রিত এন্ডোস্কোপি ক্যাপসুল। প্রচলিত এন্ডোস্কোপির তুলনায় এই প্রযুক্তি রোগীদের জন্য কম কষ্টদায়ক এবং আরও নির্ভুল পরীক্ষা নিশ্চিত করে।

এআই বিশ্লেষণ ও চৌম্বকীয়ভাবে নিয়ন্ত্রিত ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে ক্যাপসুলটি গিলে খাওয়ার মাধ্যমে সম্পূর্ণ পরিপাকতন্ত্রের রিয়েল-টাইম চিত্র ধারণ করা যায়। স্থায়ী চুম্বকের সাহায্যে চিকিৎসকরা ক্যাপসুলটিকে পাকস্থলীর ভেতরে ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন, ফলে গ্যাস্ট্রিক লুমেনের প্রতিটি অংশের ছবি তোলা সম্ভব হয়।

ছোংছিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম অধিভুক্ত হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কেন্দ্রের টেকনেশিয়ান হুয়াং লু বলেন, ‘এই চুম্বকটি দিয়ে আমরা ক্যাপসুলটিকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এটি পাকস্থলীর ভেতরে পুরো ঘুরিয়ে দেখা যায়। ফলে পাকস্থলীর সব দিকের ছবি তোলা সম্ভব হয়।’

পরীক্ষার সময় রোগীরা শুধু চিকিৎসক স্ক্রিনেই নয় বরং কোমরে লাগানো একটি মনিটরের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি অনুসরণ করতে পারেন।

পরীক্ষা শেষে চিকিৎসকরা একটি এআই সফটওয়্যার ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে চিত্র বিশ্লেষণ করেন, যা প্রতিবেদন তৈরির প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে।

এদিকে, প্রতিষ্ঠানটি ক্ষুদ্রান্ত্রের এন্ডোস্কোপির জন্য পণ্যের একটি উন্নত সংস্করণও বাজারে এনেছে। এতে দুটি ক্যামেরা সংযুক্ত রয়েছে, যা আরও বিস্তৃত ও নির্ভুল চিত্র প্রদান করতেও সক্ষম।

সূত্র: সিএমজি বাংলা।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.