Wednesday, June 10, 2026
Live

চীনে গভীরতম সামুদ্রিক বায়ু ও বিদ্যুত্ প্রকল্পটি জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত হয়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে গভীরতম সামুদ্রিক বায়ু ও বিদ্যুত্ প্রকল্পটি জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত হয়েছে

এপ্রিল ৭: আজ (মঙ্গলবার) চায়না হুয়ানেং ঘোষণা করেছে যে, উত্তর হলুদ সাগরে অবস্থিত শানতুং উপদ্বীপের নর্থ অফশোর উইন্ড পাওয়ার প্রজেক্টটি, জাতীয় গ্রিডের সাথে সম্পূর্ণরূপে সংযুক্ত হয়েছে এবং বিদ্যুত্ উত্পাদনকাজ শুরু করেছে।

এটি চীনে গভীরতম সামুদ্রিক বায়ু ও বিদ্যুত্ প্রকল্প। এটি জটিল গভীর-সমুদ্রের পরিবেশ, বৃহত্-ক্ষমতার টারবাইন একীকরণ এবং উচ্চ-নির্ভুল বুদ্ধিমান নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে একটি নতুন সাফল্য অর্জনের প্রতীক।

এই প্রকল্পের মোট স্থাপিত ক্ষমতা ৫ লাখ ৪ হাজার কিলোওয়াট, যেখানে ৪২টি ১২-মেগাওয়াটের উইন্ড টারবাইন জেনারেটর স্থাপন করা হয়েছে। স্থানটি উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে, ৫২ থেকে ৫৬ মিটার গভীর পানিতে অবস্থিত, যা একে চীনের গভীরতম বাণিজ্যিক সামুদ্রিক বায়ু ও বিদ্যুত্ প্রকল্পে পরিণত করেছে। এটি বার্ষিক ১.৭ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুত্ উত্পাদন করবে এবং প্রতিবছর প্রায় ৫ লাখ টন স্ট্যান্ডার্ড কয়লা সাশ্রয় করতে সক্ষম।

সূত্র: সিএমজি

 

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.