Wednesday, June 10, 2026
Live

চীনে গড় আয়ু ৭৯ বছরে পৌঁছেছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে গড় আয়ু ৭৯ বছরে পৌঁছেছে
ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে গড় আয়ু ২০২৪ সালে ৭৯ বছরে দাঁড়িয়েছে। মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। ২০২৪ সালের স্বাস্থ্য পরিসংখ্যান বুলেটিনে জানানো হয়, চীনের মাতৃ ও শিশুস্বাস্থ্যে ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে। মাতৃমৃত্যুর হার কমে দাঁড়িয়েছে প্রতি এক লাখে ১৪ দশমিক ৩ জনে। শিশু মৃত্যুর হার নেমে এসেছে প্রতি এক হাজারে ৪-এ। চীনের স্বাস্থ্যসেবা অবকাঠামোও স্থিতিশীলভাবে বেড়েছে। ২০২৪ সালের শেষে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯৩ হাজার ৫৫১-এ, যা আগের বছরের তুলনায় ২২ হাজার ৭৬৬ বেশি। একই সময়ে চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩০ লাখ ২০ হাজার, যা ২০২৩ সালের তুলনায় ৫ লাখ ৩১ হাজার বেশি। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে চীনের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোয় মোট এক হাজার ১৫ কোটি বার রোগী দেখা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৬০ কোটি বেশি। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.