ডিসেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম ১১ মাসে চীনে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চীনে মোট ৬১ হাজার ২০৭টি নতুন বিদেশি বিনিয়োগাধীন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.৯ শতাংশ বেশি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ১১ মাসে চীনে প্রকৃত সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ৬৯৩.১৮ বিলিয়ন ইউয়ান (প্রায় ৯৮ বিলিয়ন মার্কিন ডলার)। যদিও বার্ষিক হিসেবে এই বিনিয়োগের পরিমাণ ৭.৫ শতাংশ হ্রাস পেয়েছে, তবে একক মাস হিসেবে নভেম্বরের চিত্র ছিল অত্যন্ত ইতিবাচক। নভেম্বরে সরাসরি বিদেশি বিনিয়োগ গত বছরের একই মাসের তুলনায় ২৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে দেখা গেছে, কয়েকটি দেশ থেকে বিনিয়োগের প্রবাহ নাটকীয়ভাবে বেড়েছে। গত বছরের তুলনায় সুইজারল্যান্ড থেকে বিনিয়োগ বেড়েছে ৬৭ শতাংশ, সংযুক্ত আরব আমিরাত থেকে ৪৭.৬ শতাংশ এবং ব্রিটেন থেকে ১৯.৩ শতাংশ।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
চীনে চলতি বছরের ১১ মাসে নতুন প্রতিষ্ঠান বেড়েছে ১৭ শতাংশ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.