ফয়সল আবদুল্লাহ
সম্প্রতি বিশ্বের প্রথম মানববিহীন সিমেন্ট উৎপাদন লাইন আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো চীনে।
সিমেন্ট উৎপাদনের শ্রম ও জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করছে এই উদ্ভাবন প্রযুক্তি। সাধারণ সিমেন্ট কারখানায় প্রিহিটিং ও ক্যালসিনেশন ধাপে অন্তত ছয় থেকে ১০ জন কর্মীর প্রয়োজন হয়। কিন্তু নতুন মানববিহীন উৎপাদন লাইন পুরোপুরি স্বয়ংক্রিয়।
ভার্চুয়াল ৩ডি ডিজিটাল ফ্যাক্টরির মাধ্যমে কর্মীরা শুধু মাউস নড়াচড়া ও কয়েকটি ক্লিক করেই পুরো উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করছেন।
ডিজিটাল ফ্যাক্টরির স্ক্রিনে উৎপাদন মান, পরিবেশগত প্রভাব এবং নিরাপত্তাসহ মোট ৩৫ হাজার ডেটা পয়েন্ট দেখা যায়।
বিবিএমজি চিতোং সিমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেড-এর অপারেশন বিভাগের প্রধান চৌ ছিয়াং জানালেন, ‘এই লাইনে উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণের ডিজিটালাইজেশন হার ৯৫ শতাংশের বেশি। ডেটা-নির্ভর উৎপাদনের ফলে সিমেন্ট জ্বালানি খরচ ২৪.৮ শতাংশ কমেছে—যা জাতীয় প্রথম-স্তরের জ্বালানি খরচ মানের চেয়েও ভালো।’
চীনের ডিজিটালাইজেশন ও অটোমেশন প্রযুক্তি যে কতটা দক্ষতার সঙ্গে ভারী শিল্পকে নতুন যুগে নিয়ে যাচ্ছে, তারই প্রমাণ বিশ্বের প্রথম এই স্বয়ংক্রিয় সিমেন্ট উৎপাদন লাইন। শ্রম, শক্তি ও ঝুঁকি কমিয়ে ভবিষ্যতের টেকসই শিল্প উৎপাদনের দিকনির্দেশনা দিচ্ছে এই প্রযুক্তি।
সূত্র: সিএমজি
চীনে চালু হলো বিশ্বের প্রথম শতভাগ স্বয়ংক্রিয়া সিমেন্ট উৎপাদন লাইন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.