জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের শুরুতেই চীনের চলচ্চিত্র বাজারে শক্তিশালী সাড়া মিলেছে। শুক্রবার রাত ২৩টা ৪ মিনিট পর্যন্ত চীনের জানুয়ারির বক্স অফিস আয় ১ বিলিয়ন ইউয়ানের (প্রায় ১৪ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার) বেশি হয়েছে। বক্স অফিস ডেটা ট্র্যাকার বিকনের তথ্য অনুযায়ী, দেশজুড়ে সিনেমা হলে দর্শকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৬ সালের নববর্ষ উপলক্ষে মুক্তি পাওয়া নতুন চলচ্চিত্র এবং ২০২৫ সালের শেষ ভাগে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবিগুলোর ধারাবাহিক প্রদর্শনে বক্স অফিসে এই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
এবারের মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ডিজনির অ্যানিমেটেড ব্লকবাস্টার ‘জুটোপিয়া ২’, জেমস ক্যামেরনের বিজ্ঞানভিত্তিক মহাকাব্য ‘অ্যাভাটার ৩’, এবং চীনা নির্মিত সাসপেন্স থ্রিলার ‘দ্য ফায়ার রেভেন’। এই তিনটি ছবি নববর্ষকালীন সময়ে বক্স অফিসের শীর্ষ তিন অবস্থান দখল করেছে।
সাধারণত নববর্ষের পর থেকে বসন্ত উৎসবের আগ পর্যন্ত সময়কে চীনের চলচ্চিত্র বাজারে মন্দা মৌসুম হিসেবে ধরা হয়। তবে ২০২৬ সালের জানুয়ারির প্রথম ১০ দিনে বক্স অফিস আয় ২০২৫ সালের একই সময়ের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। এতে স্পষ্ট হচ্ছে, তথাকথিত অফ-সিজন এবার ততটা নিষ্প্রাণ নয়; বরং চীনা চলচ্চিত্র বাজারের শক্তিশালী গতি ও বড় ধরনের প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরছে।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিনহুয়া
চীনে জানুয়ারির বক্স অফিস আয় ১ বিলিয়ন ইউয়ান ছাড়াল
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.