জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ট্রেড-ইন কর্মসূচির আওতায় ২০২৫ সালে ভোক্তাপণ্যের বিক্রি ২ দশমিক ৬ ট্রিলিয়ন ইউয়ানের বেশি হয়েছে। এতে উপকৃত হয়েছেন ৩৬ কোটিরও বেশি মানুষ। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালে ট্রেড-ইন কর্মসূচির মাধ্যমে ১ কোটি ১৫ লাখের বেশি গাড়ি, ১২ কোটি ৯০ লাখ গৃহস্থালি বৈদ্যুতিক যন্ত্র, ৯ কোটি ১০ লাখ ডিজিটাল পণ্য, ১২ কোটি হোম ডেকোরেশন ও রান্নাঘর-বাথরুম সামগ্রী এবং ১ কোটি ২৫ লাখ বৈদ্যুতিক সাইকেল কেনা হয়েছে।
২০২৫ সালের প্রথম ১১ মাসে ভোক্তা পণ্যের খুচরা বিক্রি বছরওয়ারি ৪ শতাংশ বেড়েছে, যার মধ্যে ট্রেড-ইন কর্মসূচির অবদান ছিল এক শতাংশেরও বেশি।
একই বছরে বাতিল গাড়ি রিসাইকেল করার পরিমাণ ২৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যার ফলে প্রায় ৯৬ লাখ টন ইস্পাত ও ১৩ লাখ টন অ-লৌহ ধাতু রিসাইকেল করা সম্ভব হয়েছে এবং প্রায় ২ কোটি ৪৫ লাখ টন কার্বন নিঃসরণ কমেছে।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কর্মসূচি চালুর পর ভোক্তাদের সরাসরি ৪৮ কোটিবারেরও বেশি ভর্তুকি দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, ভোগব্যয় বাড়াতে এই ট্রেড-ইন ভর্তুকি কর্মসূচি ২০২৬ সালেও অব্যাহত থাকবে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
চীনে ট্রেড-ইন কর্মসূচিতে ভোক্তাপণ্যের বিক্রি ২.৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়াল
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.