Wednesday, June 10, 2026
Live

চীনে নতুন পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের নির্মাণ শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে নতুন পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের নির্মাণ শুরু

মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: ‘হুয়ালং ওয়ান’ প্রযুক্তির একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের নির্মাণ কাজ শুরু করেছে চীন। এটি দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি তৃতীয় প্রজন্মের একটি পারমাণবিক রিয়্যাক্টর। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরে রোববার রাতে এর নির্মাণ কাজ শুরু করা হয়।

হুয়ালং ওয়ান রিয়্যাক্টরটি সম্পূর্ণ চীনের নিজস্ব মেধাস্বত্বে তৈরি। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, বিশ্বমান এবং এতে ৬০টিরও বেশি উন্নত নির্মাণ কৌশল প্রয়োগ করা হয়েছে, যা নিরাপত্তা ও দক্ষতা উভয়ই বৃদ্ধি করেছে। এ প্রকল্পে মোট ছয়টি 'হুয়ালং ওয়ান' ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা তিনটি পর্যায়ে সম্পন্ন হবে।

এই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন কুয়াংতোং-হংকং-ম্যাকাও অঞ্চলে স্থিতিশীল, সবুজ এবং কম-কার্বনযুক্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।

শুভ/লুৎফর

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.