Wednesday, June 10, 2026
Live

চীনে নতুন সামাজিক সহায়তা ও কৃষি আইন সংশোধনের তোড়জোড়: এনপিসিতে বিল উত্থাপন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে নতুন সামাজিক সহায়তা ও কৃষি আইন সংশোধনের তোড়জোড়: এনপিসিতে বিল উত্থাপন

এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক : চীনের সর্বোচ্চ আইনসভা, জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ২২তম অধিবেশন সোমবার বেইজিংয়ে শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলমান এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল ও সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হবে।

অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ সভায় সভাপতিত্ব করেন এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি।

এবারের অধিবেশনে নতুন একটি সামাজিক সহায়তা আইনের খসড়া এবং কৃষি আইন সংশোধনের প্রস্তাব পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়েছে।

এ ছাড়াও কারাগার আইন, স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন, আবাদি জমি সুরক্ষা ও মানোন্নয়ন আইন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ সম্পদ সংক্রান্ত আইনের সংশোধনী নিয়ে আলোচনা চলছে।

জাতীয় প্রতিরক্ষা সংহতি আইন এবং পানি আইনের সংশোধনী বিলও সভায় পেশ করা হয়েছে।

ফৌজদারি অপরাধে বিচারবিভাগীয় সহায়তার লক্ষ্যে চীনের সাথে আজারবাইজানের একটি চুক্তির অনুমোদন চাওয়া হয়েছে।

চীনের সঙ্গে মধ্য এশিয়ার ৫টি দেশের চিরস্থায়ী সুপ্রতিবেশী সুলভ বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির অনুমোদনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.