Wednesday, June 10, 2026
Live

চীনে প্রবেশের আগে অনলাইনে ‘অ্যারাইভাল কার্ড’ পূরণের নিয়ম চালু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে প্রবেশের আগে অনলাইনে ‘অ্যারাইভাল কার্ড’ পূরণের নিয়ম চালু
ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া চীনে প্রবেশের পূর্বে বিদেশি যাত্রীদের অ্যারাইভাল কার্ড বা আগমনী তথ্য পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য জাতীয় অভিবাসন প্রশাসনের সরকারি ওয়েবসাইট, গভর্নমেন্ট সার্ভিস প্ল্যাটফর্ম, ‘NIA 12367’ অ্যাপ, উইচ্যাট বা আলিপে মিনি-প্রোগ্রামের মাধ্যমে অনলাইনে তথ্য জমা দেওয়া যাবে। এছাড়া স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করেও ফর্ম পূরণের সুযোগ রাখা হয়েছে। যেসব যাত্রী আগেই অনলাইনে তথ্য দিতে পারবেন না, তারা চীনের বিভিন্ন বন্দরের ইমিগ্রেশন চেকপয়েন্টে পৌঁছে কিউআর কোড স্ক্যান করে, পোর্টের স্মার্ট ডিভাইস ব্যবহার করে বা কাগজের ফর্ম পূরণ করে অ্যারাইভাল কার্ড জমা দিতে পারবেন। তবে সাত ধরনের বিদেশি যাত্রীকে অ্যারাইভাল কার্ড জমা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন: ১. বিদেশে বসবাসরত চীনের স্থায়ী বাসিন্দারা ২. চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও বাসিন্দাদের মূল ভূখণ্ড ভ্রমণ পারমিটধারী (অ-চীনা নাগরিক)৩. গ্রুপ ভিসাধারী বা গ্রুপ ভিসা-মুক্ত প্রবেশের যোগ্য যাত্রী৪. যাত্রীরা যদি ট্রানজিটে থাকেন এবং বন্দর এলাকার বাইরে না যান, তাহলে ২৪ ঘণ্টার ভেতরে তারা সরাসরি পরবর্তী ফ্লাইট/যাত্রায় যেতে পারবেন।৫. একই ক্রুজ জাহাজে আগমন ও প্রস্থানকারী যাত্রী৬. ফাস্ট-লেন ব্যবহারকারী যাত্রী৭. আন্তর্জাতিক পরিবহন (জাহাজ/বিমান/ট্রেন) সংশ্লিষ্ট বিদেশি কর্মী চীনে প্রবেশের জন্য অনলাইনে ‘অ্যারাইভাল কার্ড’ জমা দেওয়ার মাধ্যমhttps://s.nia.gov.cn/ArrivalCardFillingPC/ এই লিঙ্কে প্রবেশ করে বিদেশি যাত্রীরা চীনে আগমনের পূর্বেই প্রয়োজনীয় তথ্য অনলাইনে পূরণ করতে পারবেন। নাহার/আজাদ তথ্য ও ছবি- চীনা দূতাবাস

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.